কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার সোহেল উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা চরপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইছাপুরা চরপাড়া গ্রামের অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত সোহেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে।
জাহিদ পাটোয়ারী/কেএএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী