সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৮
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২১ সালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সেই মামলার জেরে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় আব্দুস সালাম, রহমত আলী ও সবুজ হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত ব্রাহ্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। একইসঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম এ মালেক/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে