কুমেক হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পাঁচ তলা থেকে পড়ে ওসমান গনি (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বারান্দা থেকে পড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ওই ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা পলাতক রয়েছেন।
নিহত ওসমান গনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা। তিনি হাতের একটি অপারেশনের জন্য গত এক সপ্তাহ ধরে কুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম জানান, এক সপ্তাহ ধরে আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের যেখানে সিট দেওয়া হয়েছিল এর পাশেই দেওয়াল অরক্ষিত ছিল। কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে তার মৃত্যু হয়েছে। আমরা এখানে এসেছি চিকিৎসা নিতে, কিন্তু আজ লাশ নিয়ে বাড়ি ফিরেছি। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন ও হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তবে এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।
জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত