কালিয়াকৈরে বজ্রপাতে একজন নিহত
গাজীপুরে বজ্রপাতে আফাজ উদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন। এসময় বজ্রপাতে তার দুটি গরুও মারা যায়।
মঙ্গলবার দুপরে উপজেলার আনন্দপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দিনের বাড়ি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তালতলী গ্রামে।
মৌচাক ইউনিয়র পরিষদের সদস্য আ. কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে হটাৎ ঝড় শুরু হলে আফাজ উদ্দিন ওই এলাকার আনন্দ পার্কের কাছে মাঠে চরানো গরু আনতে যান। এসময় হটাৎ বজ্রপাতের শিকার হন আফাজ উদ্দিন। এতে ঘটনাস্থলেই আফাজ উদ্দিন ও তার দুটি গরু মারা যায়।
আমিনুল ইসলাম/এফএ/পিআর