খালেদা জিয়ার উপদেষ্টা হলেন আমিন উর রশীদ ইয়াছিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশীদ ইয়াছিন।
বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন মনোনীত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, আমার ৩৫ বছরের রাজনীতিকে দল মূল্যায়ন করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আনন্দের সঙ্গে কিছুটা চিন্তাও কাজ করছে, এত বড় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো কি না।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ
- ২ ভোট দেওয়ার জন্য নির্যাতনের শিকার হতে হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরবে
- ৩ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
- ৪ সেন্টমার্টিনে কেয়াবন নিধন, রিসোর্ট মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
- ৫ গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী