উখিয়ার গহীন পাহাড়ে হাতির মৃত্যু
কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে একটি পুরুষ বন্য হাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কক্সবাজারের দক্ষিণ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম বলেন, উখিয়ার জোমছড়া গহীন পাহাড় থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাতিটি রক্ত বমি করেছে। প্রায় দেড় কিলোমিটার পাহাড়ি রাস্তায় বমির চিহ্ন দেখা গেছে। বমির কারণে হাতিটির মৃত্যু হতে পারে।
তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে হাতিকে মাটিচাপা দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি