কুষ্টিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে
প্রতীকী ছবি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাহাজুল ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। ওই সময় সাহাজুল ফকির ওই বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এ সময় সাহাজুল দ্রুত পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন
শিশুটির বাবা ওই রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করে এবং শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।
আল মামুন সাগর/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ২ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর
- ৩ দুর্নীতির বিরুদ্ধে সরকার সর্তক অবস্থানে রয়েছে: পানি সম্পদমন্ত্রী
- ৪ রাশেদ খানের সামনেই বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
- ৫ জাটকা রক্ষায় দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ