অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
লক্ষ্মীপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ওই নারীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়ের বাড়ি যান ওই নারী। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে খাটের ওপর নিয়ে নারীর হাত বাঁধেন হৃদয়। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করেন। এসময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। ভুক্তোভোগী নারী মামলা করেছেন।
কাজল কায়েস/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু