নড়াইল
চাঁদরাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তালেব শেখ (৬৫)। তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের লস্কর বাড়ি ও শেখ বাড়ির লোকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদরাতে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে শেখ বংশের তালেব শেখ গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত। মরদেহর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন