মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাগুরা সদর উপজেলার রায়গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ছোট ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিহাব উদ্দিন সদর উপজেলার বিলআকছি গ্রামের তবুর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিহাব উদ্দিন শনিবার সকালে কাজের উদ্দেশ্যে স্যালো ইঞ্জিনচালিত ছোট ট্রাকে করে মাগুরা শহরতলীর শিমুলিয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রায়গ্রাম এলাকায় পৌঁছালে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জাগো নিউজকে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরাফাত হোসেন/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা