চাকরিতে যোগদানের দুদিন পর প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকৌশলী শামীম রেজা
পাবনার ঈশ্বরদীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বিশ্রামাগার থেকে শামীম রেজা (২৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার জয়নগর এলাকায় অবস্থিত জিএমডি আওতাধীন ২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রের বিশ্রামাগার ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী ইউনিয়নের মণিমপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। দু-দিন আগে সোমবার (২১ এপ্রিল) তিনি উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পিজিসিবিতে যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা পাওয়ার গ্রিডে কর্মরত ছিলেন।
বিশ্রামাগারের কেয়ারটেকার হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শামীম রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান। পরদিন আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
শেখ মহসীন/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত