কুষ্টিয়ায় ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু
ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুরে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রলিচালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী