পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছু তার চুরি হয়েছে বলেও দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আল-মামুন সাগর/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী