ভারত গেলেন সন্তু লারমা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শনিবার ভারত যান সন্তু লারমা
ভারত গেলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
শনিবার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন। এসময় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে যাচ্ছেন বলে জানানো হয়।
এর আগে সন্তু লারমা সড়কপথে পার্বত্য চট্টগ্রাম থেকে আখাউড়ায় আসেন। পরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে কার্যাদি শেষ করে দুপুর ২টার দিকে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছান।
সাংবাদিকদের সন্তু লারমা জানান, প্রথমবারের মতো এ পথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও মাতৃ-পিতৃ তর্পণ ও ধর্মীয় আচারাদি সম্পাদন করবেন।
পাহাড়ে নিরাপত্তাসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একবার আসুন, রাঙ্গামাটি ঘুরে দেখে যান। তবেই বুঝবেন। এর বেশি কোনো কথা বলতে আগ্রহ দেখাননি সন্তু লারমা।
একই পথে তিনি দেশে ফিরে আসবেন বলে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী শ্যামল লারমাভ। তবে কখন আসবেন তা জানাতে পারেননি তিনি।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি