আইসক্রিমে ক্ষতিকর রং-কেমিক্যাল, ৪০ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির দায়ে শাহিন শেখ (৪০) নামে এক কারখানা ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ মে) বিকেলে কুমারখালী পৌরসভার মধ্যপাড়া এলাকার নিউ লালন সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এসময় ভূমি কার্যালয়ের নাজির মো. শহিদুল ইসলাম ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, আইসক্রিম তৈরিতে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানোর অপরাধে ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
আল-মামুন সাগর/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী