সাভারে মাথায় গুলি করে যুবককে হত্যা
সাভারের ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামের এক রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি কলোনি এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসেবে কাজ করতেন।
এদিকে শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরা এক ব্যক্তি ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদূর গেলেই সাদা শার্ট পরা ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান শাহীন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ২ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৩ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৪ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ
- ৫ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নেই: জমিয়তে উলামায়ে নেতা