ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় বাসডুবি

কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে কালুখালী উপজেলার আটজন রয়েছেন। জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। বর্তমানে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জানাজা শেষে মরদেহগুলো দাফন করা হয়।

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে একই পরিবারের একাধিক স্বজন হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন আব্দুল আজিজ। তিনি বাস থেকে বেঁচে ফিরলেও বাঁচাতে পারেননি তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমীরা খাতুন জেসমিন, ছেলে আব্দুর রহমান (১১) এবং খালা শাশুড়ি নাসিমা বেগমকে। এদের মধ্যে নাসিমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ীর আত্রাই গ্রামে। মরদেহ উদ্ধারের পর তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৬) ও স্ত্রী মুক্তা খানম (৩৯) নিহত হয়েছেন। সকালে স্ত্রী মুক্তা বেগমের জানাজা সম্পন্ন হওয়ার পর স্বামী জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধারের খবরে শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে প্রাণ হারান।

ভবানীপুর গ্রামের ছোট্ট ফাইজ শাহনুর (১১) ঈদের আনন্দ শেষে বাড়ি ফিরছিল। কিন্তু তার সেই ফেরা আর হলো না। তার মরদেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে তার নানাবাড়ি মানিকগঞ্জে। সেখানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শিশুটির মৃত্যুতে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।

কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার

উপজেলার মদাপুর ইউনিয়নের তরুণ আশরাফুল ইসলাম (২৩) জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন। কিন্তু তিনি ফিরলেন নিথর দেহ নিয়ে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের মজনু খানের ছেলে উজ্জ্বল খান (৩৫) ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকার একটি গার্মেন্টসে যাচ্ছিলেন। কিন্তু নিজ বাড়িতে ফিরলেন লাশ হয়ে। আশা ছিল ফিরে এসে নতুন ঘর নির্মাণ করবেন।

উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘একটি উপজেলায় আট মরদেহ! এ দৃশ্য সহ্য করার মতো নয়। এমন বিপদ যেন আল্লাহ কোনো পরিবারে না দেয়। যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।’

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ বাবার কোল থেকে ছিটকে যায় তিন বছরের ইসরাফিল, পরে মেলে মরদেহ
  2. ০৮:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার
  3. ০৭:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
  4. ০৫:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন
  5. ০৪:৫০ পিএম, ২৬ মার্চ ২০২৬ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
  6. ০৩:৩২ পিএম, ২৬ মার্চ ২০২৬ নিহত ২৬ জনের পরিচয় মিলেছে, ১৮ জনই রাজবাড়ীর
  7. ০১:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ মৃত্যুর মুখ থেকে মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে যেভাবে বেঁচে ফিরলেন খাইরুল
  8. ১২:০২ পিএম, ২৬ মার্চ ২০২৬ মা ও ভাগনের পর জাবি শিক্ষার্থী রাইয়ানের মরদেহ উদ্ধার
  9. ১১:৫০ এএম, ২৬ মার্চ ২০২৬ দুই মিনিট আগে নেমে বেঁচে যান কালাম, ফেরত পেলেন সার্টিফিকেট-টাকা
  10. ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৬ ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬
  11. ১০:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
  12. ০৯:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
  13. ০৮:৪০ এএম, ২৬ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে ৯ শিশুসহ ২৩ মরদেহ উদ্ধার, হস্তান্তর ২১
  14. ০৪:৫৭ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৯
  15. ০২:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৬ নিখোঁজ জাবি শিক্ষার্থী রাইয়ান, মারা গেছেন মা
  16. ০১:৪৪ এএম, ২৬ মার্চ ২০২৬ নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
  17. ০১:২৯ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার
  18. ১২:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  19. ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
  20. ১১:০৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৩৬ জনের মরদেহ পানির নিচে থাকতে পারে: ফায়ার সার্ভিস
  21. ১০:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৬ পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা
  22. ১০:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ কুমারখালী থেকে ওঠা আটজনের পরিচয় মিলেছে, নিখোঁজ ৩
  23. ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি
  24. ০৯:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ পানির ৯০ ফুট গভীরে রয়েছে বাসটি, উদ্ধারকাজে বৃষ্টির বাগড়া
  25. ০৮:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন: কুমারখালী কাউন্টার মাস্টার
  26. ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
  27. ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী
  28. ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
  29. ০৭:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের
  30. ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার
  31. ০৭:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
  32. ০৭:০০ পিএম, ২৫ মার্চ ২০২৬ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
  33. ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা