ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুরাদনগর সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০২ জুন ২০১৬

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নব গঠিত মুরাদনগর পৌরসভার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের কারণে আইনী জটিলতা দেখিয়ে উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ বাদী হয়ে উচ্চ আদালতে রিট দাখিল করলে নির্বাচন স্থগিত করা হয়।

হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

বৃহস্পতিবার উচ্চ আদালতের এ নির্দেশনা নির্বাচন কমিশনে পৌছলে সকল আইনগত দিক বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

জানা যায়, আগামী ৪ জুন মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের নির্বাচনের দিন ধার্য্য ছিল। প্রার্থীদের প্রচারণা এবং প্রশাসনের সকল প্রস্তুতিও ছিল সম্পন্ন। কিন্তু নব গঠিত পৌরসভার গেজেটজারীর কারণে আইনগত জটিলতার দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।  

আগামী ১২ জুন মামলার পারবর্তী শুনানির দিন ধার্য্য রয়েছে। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুলহক জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন মোকাবেক সদর ইউপির নির্বাচন স্থগিত থাকবে। অবশিষ্ট ২০টি ইউনিয়নে নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে।

মো. কামাল  উদ্দিন/ এমএএস/পিআর