ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে চুনভর্তি ট্রাকে আগুন

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:৪১ এএম, ২৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুন বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে আগুনে বেশকিছু চুন পুড়ে গেলে তাৎক্ষণিক ট্রাকে থাকা মানুষ স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জাগো নিউজকে জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই। কেউ জানায়নি আমাদের।

মো.আকাশ/এমএন/জেআইএম