চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে এ তথ্য জানান চাঁদপুরের আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন কাজী ফারহান শরীফ।
তিনি বলেন, সকাল ১০টার দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার রামদাশপুর এলাকা থেকে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যামোনিশন উদ্ধার করা হয়।
তবে যৌথবাহিনী টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্ত্র, গুলি ও অ্যামোনিশন মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৩ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
- ৪ সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- ৫ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা