ফরিদপুরে তেলবাহী লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরে তেলবাহী লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) দিনগত রাত দশটার দিকে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩১) ও একই এলাকার জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় তেলবাহী লরি। এসময় মোটরসাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হন চালক রাসেদ মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পর রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি তেলের লরি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। লরিটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন কে বি নয়ন/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল
- ২ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সম্পদ ও ঋণের তথ্য গোপনের অভিযোগ
- ৩ রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির
- ৪ নির্বাচনে হুমকি এড়াতে তৎপরতা: উখিয়ার ভাড়াবাসা থেকে ৬২২ রোহিঙ্গা আটক
- ৫ পঞ্চগড়-১ আসনে লড়াই হবে ধানের শীষ-শাপলা কলির প্রার্থীর