ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় বাসডুবি

বাবার কোল থেকে ছিটকে যায় তিন বছরের ইসরাফিল, পরে মেলে মরদেহ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৬

বাবার বুকের সঙ্গে আদরে লেপটে ছিল তিন বছরের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভেতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির তোড়ে মুহূর্তের মধ্যে শিশুটিকে আবার ফিরেও পান তিনি। তবে উদ্ধারকারীদের নৌকার ওঠার আগে শিশুটিকে আবার হারিয়ে ফেলেন বাবা দেলোয়ার।

বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পানিতে ডুবে যাওয়া বাসের যাত্রী ছিলেন খোকসার শোসপুর ইউনিয়নের সন্তোসপুর গ্রামের দোলায়ার, তার একমাত্র পুত্রসন্তান ইসরাফিল আর স্ত্রী নুর নাহার। আদরের শিশুপুত্রকে বুকের সঙ্গে জড়িয়ে স্ত্রীর পাশের সিটে বসে ছিলেন তিনি।

এরই মধ্যে ফেরিতে ওঠার সময় তাদের বাসটি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। দৈবক্রমে স্বামী-স্ত্রী বেঁচে ফেরেন। কিন্তু শিশু ইসরাফিল নিখোঁজ হয়ে যায়। গভীর রাতে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সাভিসের কর্মীরা। ছেলের মরদেহ নিয়ে সর্বহারার মতো গ্রামে ফিরে আসেন স্বামী-স্ত্রী দুজন।

একমাত্র সন্তান ইসরাফিলকে হারিয়ে মা নুর নাহার অনেকটা পাগলপ্রায়। বাড়িতে গিয়ে দেখা যায়, মৃত ছেলের খাটিয়া থেকে একটু দূরে বাড়ির উঠানে একটি চেয়ারে তাকে বসিয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে আছেন প্রতিবেশী নারীরা। কারও সঙ্গে কোনো কথা বলছেন না তিনি। মাঝে মধ্যে চিৎকার করে কেঁদে উঠছেন। আবার একাই নীরব হয়ে যাচ্ছেন।

পুত্রহারা শোকের মধ্যে দেলোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ইসরাফিলকে বুকে জড়িয়ে বাসে স্ত্রীর পাশে বসেছিলেন। দুর্ঘটনার পর পানির মধ্যে হাত থেকে ছুটে যায় ইসরাফিল। পানির তোড়ে আবার ফিরে আসা একমাত্র সন্তানকে আঁকড়ে ধরে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। পদ্মার তীব্র স্রোত বাবার বুক থেকে ইসরাফিলকে কেড়ে নেয়।

একই বাসের যাত্রী ছিলেন খোকসার জানিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাগড়বাড়িয়া গ্রামের যুবক রাজিব বিশ্বাস। ঢাকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিলেন। এবার ছুটিতে বাড়ি এসে বিয়ে করার জন্য এক বৌদিকে পাত্রী দেখতে বলেছিলেন।

প্রতিবেশী বৌদি সঙ্গীতা বিশ্বাসকে রাজিব বিয়ের জন্য পাত্রী দেখতে বলেছিলেন বলে তিনি জানান। কিন্তু সে স্বপ্নের বিসর্জন হয়েছে পদ্মা নদীর জলে।

এ দুজন ছাড়াও খোকসা উপজেলার শোমসপুর গ্রামের আয়েশা সিদ্দিকা নামের ১৩ বছরের আরেক শিশু এ দুর্ঘটনায় মারা গেছেন। বাবা গিয়াস উদ্দিন ছেলে সন্তানকে নিয়ে বাস ফেরিতে ওঠার আগেই নেমে যান। স্ত্রীর সঙ্গে বাসে থাকা একমাত্র মেয়েকে চিপস কিনে দিয়ে আবারও ছেলেটিকে নিয়ে নেমে যান। নিজের চোখের সামনে স্ত্রী এবং একমাত্র মেয়েকে ডুবে যেতে দেখেছেন। কিন্তু কাউকে উদ্ধার করতে পারলেন না। তবে তার স্ত্রী লিটা খাতুনকে উদ্ধারকারীরা জীবিত উদ্ধার করেন।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

টাইমলাইন

  1. ১০:২০ পিএম, ২৬ মার্চ ২০২৬ ব্রেক চাপলেও যে কারণে থামেনি পদ্মায় ডোবা বাসটি
  2. ০৯:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ বাবার কোল থেকে ছিটকে যায় তিন বছরের ইসরাফিল, পরে মেলে মরদেহ
  3. ০৮:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার
  4. ০৭:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
  5. ০৫:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন
  6. ০৪:৫০ পিএম, ২৬ মার্চ ২০২৬ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
  7. ০৩:৩২ পিএম, ২৬ মার্চ ২০২৬ নিহত ২৬ জনের পরিচয় মিলেছে, ১৮ জনই রাজবাড়ীর
  8. ০১:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ মৃত্যুর মুখ থেকে মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে যেভাবে বেঁচে ফিরলেন খাইরুল
  9. ১২:০২ পিএম, ২৬ মার্চ ২০২৬ মা ও ভাগনের পর জাবি শিক্ষার্থী রাইয়ানের মরদেহ উদ্ধার
  10. ১১:৫০ এএম, ২৬ মার্চ ২০২৬ দুই মিনিট আগে নেমে বেঁচে যান কালাম, ফেরত পেলেন সার্টিফিকেট-টাকা
  11. ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৬ ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬
  12. ১০:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
  13. ০৯:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
  14. ০৮:৪০ এএম, ২৬ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে ৯ শিশুসহ ২৩ মরদেহ উদ্ধার, হস্তান্তর ২১
  15. ০৪:৫৭ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৯
  16. ০২:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৬ নিখোঁজ জাবি শিক্ষার্থী রাইয়ান, মারা গেছেন মা
  17. ০১:৪৪ এএম, ২৬ মার্চ ২০২৬ নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
  18. ০১:২৯ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার
  19. ১২:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  20. ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
  21. ১১:০৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৩৬ জনের মরদেহ পানির নিচে থাকতে পারে: ফায়ার সার্ভিস
  22. ১০:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৬ পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা
  23. ১০:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ কুমারখালী থেকে ওঠা আটজনের পরিচয় মিলেছে, নিখোঁজ ৩
  24. ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি
  25. ০৯:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ পানির ৯০ ফুট গভীরে রয়েছে বাসটি, উদ্ধারকাজে বৃষ্টির বাগড়া
  26. ০৮:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন: কুমারখালী কাউন্টার মাস্টার
  27. ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
  28. ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী
  29. ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
  30. ০৭:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের
  31. ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার
  32. ০৭:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
  33. ০৭:০০ পিএম, ২৫ মার্চ ২০২৬ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
  34. ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা