চাঁদপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ জুন) দিনগত রাতে উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।
পুলিশ জানায়, প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত ঘটনা। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু নেওয়া হয়নি।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, রাতে বসতঘরে একা ছিলেন মমতাজ বেগম। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পাচ্ছিলেন না। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজার পর রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শরীফুল ইসলাম/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৩ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
- ৪ সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- ৫ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা