কুমিল্লায় ট্রাকচাপায় দুই সিএনজি যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জাগো নিউজকে জানান, নিহতদের মধ্যে মমতাজ (৩৭) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি জন অজ্ঞাত পুরুষ (৪৭)। নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
কামাল উদ্দিন/এসএস/পিআর