অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্তে ৫ বাংলাদেশি আটক
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে কাসমীর মন্ডল (৪০),
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মণ্ডলের ছেলে চন্দন মন্ডল (২২)।
বিজিবি জানায়, আটকরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক পাঁচ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
শাহজাহান নবীন/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী