মেহেরপুরে যুবলীগ নেতা গ্রেফতার
মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার উত্তরপাড়ার বাড়ির সামনে তাকে গ্রেফতার করা হয়।
শফি কামাল পলাশ ওই উত্তরপাড়ার মৃত কাওসার আলীর ছেলে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে গেল বছরের নভেম্বর মাসে গাংনী থানায় দায়েরকৃত ওই মামলার আসামি দেখিয়ে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।’
আসিফ ইকবাল/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন