মাছের ঘেরে গোসলে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় মাছের ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রিয়া খানম (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় সারুলিয়া হাফেজিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়া তার ছোট ভাইসহ বাড়ির পাশের কয়েকজন শিশুদের সঙ্গে একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে হাবুডুবু খেতে থাকে সে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় প্রিয়া। পরে তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারকে জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিল্লাল আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাফিজুল নিলু/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন