বিএনপির অর্থ সহায়তা পেলো নিহত সোহাগের পরিবার
স্থানীয় এক বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভার মাধ্যমে সোহাগের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
পুরান ঢাকার ব্যবসায়ী ও বরগুনার সন্তান লালচাঁদ ওরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে বরগুনায় শোকসভা ও মানবিক সহায়তা প্রদান করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোহাগের পরিবারের পাশে দাঁড়ান বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
রোববার (১৩ জুলাই) বিকেলে পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভার মাধ্যমে সোহাগের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় নূরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নির্দেশে তিনি শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জানাতে এসেছেন।
তিনি আরও বলেন, সোহাগ বিএনপির রাজনীতি করতেন। সোহাগ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে লাভ হবে না। একইসঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নূরুল ইসলাম।
শোকসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুল আহাদ অনিক/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ২ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৩ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৪ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার