ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৮ জুন ২০১৬

যশোরের শার্শা উপজেলার উল্লাশীতে ট্রাক ও নছিমনের সংঘর্ষে সাহেব আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের আনসার আলীর ছেলে। আহতরা হলেন-একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোরশেদ (৪২) ও সামসুদ্দিনের ছেলে নছিমন চালক জামির হোসেন (৪১)।

স্থানীয়রা  জানান, সকালে শার্শার বাঁগআচড়া বাজার থেকে ইঞ্জিনচালিত নছিমনে মাছ নিয়ে নাভারণ বাজারে যাচ্ছিলেন সাহেব আলী। পথে উল্লাশী এলাকায় পৌঁছালে ওই নছিমন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে নছিমন উল্টে ঘটনাস্থলেই সাহেব আলী মারা যান। এ সময় আহত হন নছিমনের এক যাত্রী ও চালক।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

জামাল হোসেন/এসএস/এবিএস

আরও পড়ুন