রংপুর মেডিকেল কলেজে আগুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আসাদ।
জানা যায়, মেডিকেলের ২য় তলার ৩নং মেডিসিন ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সকাল পৌনে ১০টা থেকে লাগা এ আগুন প্রায় পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
জিতু কবির/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা