মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে আরও ১৮ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, ‘দুপুরে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের ভিতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা ১৮ জন স্থানীয় মানুষের সঙ্গে মিশে যাওয়ার আগে তাদের আটক করে বিজিবি।’
আটরা জানায়, বিভিন্ন সময় কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাদের আটক করে কাজিপুর সীমান্ত জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, ‘বিজিবি থেকে তাদের হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আসিফ ইকবাল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন