মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুই দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন ও বিএসএফ ১৬১ ব্যাটালিয়নের মধ্যে মুজিবনগর সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার শ্রী তাপস কুমার এবং ১৬১ হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্ররদাহ নেতৃত্বে ছিলেন।
এসময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে। তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের জন্য পরে কার্যক্রম চলমান রয়েছে।’
আসিফ ইকবাল/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন