ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৩১ এএম, ১০ জুন ২০১৬

বকেয়া বেতনের দাবিতে জয়দেবপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করেছে হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামে একটি পাশাক কারখানা শ্রমিকরা।

এর আগে তারা ওই পোশাক কারখানার জানালার কাচ ভাঙচুর ও বিক্ষোভ করে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। পরে মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা এর প্রতিবাদ করে। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে।

পরে শ্রমিকরা জয়দেবপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বেশ কয়েটি যানবাহনের কাঁচ ভাঙচুর করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে  এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজাল জানান, কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোবরবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

আরও পড়ুন