নারায়ণগঞ্জে অনুমোদনবিহীন হাউজিং কোম্পানির অফিস উচ্ছেদ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বাচল উদ্যোগ সিটি নামে একটি হাউজিং কোম্পানির অফিস উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোম্পানির অফিস উচ্ছেদের পাশাপাশি কয়েকটি সাইনবোর্ডও অপসারণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া কোনো হাউজিং কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্যে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ আমাদের ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে