ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে তিন সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৩ জুন ২০১৬

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি বাজার থেকে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের বারীকের ছেলে জাকীর (২৭), মশিয়ারের ছেলে হাসান (২২) ও হারুনের ছেলে রানা (২২)।

পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, গত ৪ জুন ইউপি নির্বাচনের পরের দিন রাতে গ্রেফতারকৃতরা প্রভাব বিস্তার করতে গিয়ে বেনাপোলের বালুন্ডা বাজারে বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় বোমা হামলায় চারজন গুরুতর আহত হয়। এ ঘটনায় আহতদের পরিবার মামলা দায়ের করায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

জামাল হোসেন/এআরএ/আরআইপি