ঝালডাঙ্গার বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় এলাকাজুড়ে নারী-পুরুষসহ হাজারও বিনোদনপ্রেমী দর্শক নৌকাবাইচ উপভোগ করেন।

নৌকাবাইচের পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগীদের জন্য ছিল চারটি রেফ্রিজারেটর, চারটি এলইডি টেলিভিশনসহ বিভিন্ন ধরনের পুরস্কার।

পুরস্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, ঐতিহ্য ধরে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত