স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার জন্য লাইনে অপেক্ষমাণ থাকাকালীন এই উত্তেজনার সূত্রপাত হয়।
এ সময় ঘটনাস্থলে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীব উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় স্লোগান দিতে শুরু করলে পাশেই থাকা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।
জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করে।
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করলে দলটির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করে। এতে ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলে।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আমরা এখনো জানি না কারা হামলা করেছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তর বিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।
তিনি বলেন, আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম তখন কিছু ছেলে-পেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে, তবে আমাদের নেতাকর্মীরা সেটিকে ভদ্র ভাষায় প্রতিহত করেছে।
তিনি দাবি করেন, এই ঘটনায় জাতীয় পার্টির কেউ হতাহত হয়নি, আমরা সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে ব্যাপারটি দেখেছি, আমরা তাদের উগ্র ফাঁদে পা দেইনি।
অন্যদিকে জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব বলেন, সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এসময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি। এসময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার ওপর হামলা করে, পরে আমাদের ছাত্রশক্তির নেতাকর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলে।
মাহফুজুর রহমান নিপু/কেএইচকে/এমএস
টাইমলাইন
- ১২:১৩ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি
- ১১:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৬ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা হচ্ছে: আখতার
- ১১:৪২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে যা থাকছে বিটিভিতে
- ১০:০২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ০৯:৫৯ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস: সার্বভৌমত্বের প্রতিশ্রুতি ও গণমানুষের বঞ্চনা
- ০৯:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা, নেতৃত্ব ও বৈধতা: বাংলাদেশের রাজনৈতিক ভিত্তির পুনর্মূল্যায়ন
- ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ০৯:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ পাকিস্তান, হেনরি কিসিঞ্জার, একাত্তর ও বর্তমান
- ০৮:৫৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ০৮:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
- ০৮:০৪ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ০৮:০৩ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ আজ মহান স্বাধীনতা দিবস
- ১২:০১ এএম, ২৬ মার্চ ২০২৬ যে ভোরে জেগেছিল বাংলাদেশ