বিএনপির কাউন্সিলে ভোট গণনাকালে হট্টগোল-ব্যালট ছিনতাই, ফল স্থগিত
পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
ভোট গণনার সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোটগণনা। ভোট গণনার একপর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে। এসময় ভোট দেওয়া কিছু ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যান কয়েকজন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মো. তরিকুল ইসলাম/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৩ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
- ৪ সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- ৫ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা