কাশিমপুর কারাগারে হাজতিদের মধ্যে সংঘর্ষে আহত ১
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান ভুট্টো (২১) নামে একজন আহত হয়েছেন। সোমবার বিকালে কাশিপুর কারাগার পার্ট-২ তে এ ঘটনা ঘটে।
ভুট্টোকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার পিতার নাম জালাল উদ্দিন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, বিকালে রুবেল নামে এক হাজতি ভুট্টোর উপর হঠাৎ চড়াও হয়। এক পর্যায়ে রুবেল ভুট্টোর গালে ব্লেড জাতীয় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে পূর্ব বিরোধ থাকতে পারে বলে জানান তিনি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কাশিমপুর কারাগার থেকে ভুট্টো নামে এক হাজতিকে চিকিৎসার জন্য আনা হয়। তার ডান ও বাম গালে প্রায় তিন ইঞ্চি লম্বা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে আহত ভুট্টো হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই কারাগারের হাজতি জাহিদ তাকে অন্য হাজতি দিয়ে মারধর করিয়েছে।
আমিনুল ইসলাম/জেএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ
- ২ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৩ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৪ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৫ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত