সমুদ্রে ভাসতে থাকা ৩ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সেন্টমার্টিন এলাকা থেকে ‘এম ভি সাইমা’ নামের ফিশিং বোট তিন জেলেসহ মাছ ধরতে সমুদ্রে যায়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় এলে স্থানীয় এক জেলে ফোন করে কোস্ট গার্ডকে জানান। পরে তিন জেলেসহ বোটটি উদ্ধার করে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জাহাঙ্গীর আলম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি