পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নে চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন। দ্রুত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর ৫০ শয্যা সরকারি হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর দুটির মৃত্যু হয়। আমাদের কিছুই করার ছিল না।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি