সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
সাতক্ষীরার বাইপাস সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের মথুরাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের সরদার নাজিম উদ্দীনের ছেলে বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সেলিম নিহত হন ও আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন