রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
রংপুরে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-১৮৯৮) সাতমাথার ব্রিজের সামনে পৌঁছলে চাকা পাংচার হয়।
এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের হেলপার মারা যান।
কোতয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল আজিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাতে পারেননি।
জিতু কবীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা