ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু
ভোলায় মাছ ধরার সময় বজ্রপাতে মো. তাহের মাঝি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমোহনী লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তাহের মাঝি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় জানান, সোমবার ভোরের দিকে তজুমদ্দিনের চৌমোহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে তাহের মাঝির নেতৃত্বে আরও তিন জেলে তার ট্রলারে মাছ শিকার করছিলেন। ওই বজ্রপাত তাহের মাঝির গাঁয়ে লাগলে সে ঘটনাস্থলেই মারা যান। এসময় বজ্রপাতের আঘাতে ট্রলারের থাকা আরো দুই জেলে আহত হয়েছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৩ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
- ৪ সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- ৫ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা