কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ৩
ফাইল ছবি
কক্সবাজারের পর্যটন স্পট দরিয়ানগরের শীর্ষ অপরাধী ও ইয়াবা ব্যবসায়ী বলে খ্যাত আবদুর রহিমকে (৩৮) দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় মৃত মকবুল আহমদের ছেলে।
অন্য দুই সহযোগী হলেন, মোহাম্মদ ইসলামের ছেলে নুরু (৩৫) ও আবদুল খালেকের ছেলে ইকবাল (৩০)।
জানা গেছে, দরিয়ানগরে ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ১৬ জুন রাত ১টায় অভিযান চালায় পুলিশ। এসময় আবদুর রহিমের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ তাকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার মডেল থানার এসআই জয়নাল আবেদীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আবদুর রহিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর