গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন কালামপুর এলাকায় হাইটেক সিটি রেল স্টেশনের কাছে ঢাকাগামী ধূমকেতু ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাজারে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি
- ২ কাল পরতেন বিয়ের শেরওয়ানি, আজ গায়ে জড়ালো কাফন
- ৩ ঈদগাহ মাঠের অস্থায়ী দোকানে চাঁদা দাবি, যুবদল নেতাকে গণপিটুনি
- ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব রেলগেট ‘অটো সিস্টেম’ করা হবে: কৃষিমন্ত্রী
- ৫ তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ, বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে