ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুর

বাজারে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০১:৫০ পিএম, ২২ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ মার্চ) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—হাজী হাসেম স্টোর, আমিন ভ্যারাইটিজ, বেবী শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোর এবং দুটি স্বর্ণের দোকান।

বাজারে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি

কমলনগর ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব দোকানের মালামাল পুড়ে অন্তত দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এদিকে আগুন থেকে রক্ষা পেতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বের করলে এ সময় অনেক মালামাল চুরি হয়।

বাজারে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি

ফলোয়ান ট্রেডার্সের মালিক আলা উদ্দিন জানান, তার ওষুধ দোকানের মালামাল বের করলে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ওষুধ চুরি হয়েছে।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল আহসান বলেন, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কাজল কায়েস/কেএইচকে/জেআইএম