চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় পানিতে ডুবে রাকিব (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রাকিব পৌর এলাকার এতিমখানা পাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম এ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে রাকিবসহ কয়েকজন সহপাঠী সাতগাড়ি এলাকার হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত গিয়ে রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আনার আগে রাকিবের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পানিতে ডুবে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হুসাইন মালিক/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির ১৪ নেতা বহিষ্কার
- ২ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি
- ৩ মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড
- ৪ যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ
- ৫ রিকশা মার্কায় ভোট চাওয়ায় মাদরাসাশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ