ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি সদস্যসহ আটক ২৫
সারাদেশে জঙ্গি দমনে সপ্তাহব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সিরাজুল ইসলাম (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যসহ ২৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে বাকি আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, জঙ্গি দমনের সাঁড়াশি অভিযানের শেষ দিনে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য কাজী সিরাজুল ইসলামসহ ২৫ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে নিয়মিত বিভিন্ন মামলার আসামিরাও রয়েছেন বলে জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়েছে বসতঘর
- ২ চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন
- ৩ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
- ৪ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৫ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম