ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৭:২৫ এএম, ১৮ জুন ২০১৬

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলা নিম্ন আদালতের রায়ে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Gazipur-pic

এ সময় ওই মানববন্ধনে এলাকাবাসীও যোগ দেন। মানববন্ধনের এক পর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

Gazipur-pic
                
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

আরও পড়ুন